রাজধানীতে মগবাজারে জামায়াতের উদ্যোগে ছাত্রশিবির নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার রমনা থানা জামায়াতে ইসলামী এ ইফতারির আয়োজন করে।
ইফতার পূর্ব আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার মেধা লালনের পরিবর্তে তাদের ধ্বংসের কাজে বেশি ব্যস্ত। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পরিবর্তে মানুষ গড়ার প্রতিষ্ঠানগুলোতে নকলের ব্যাপক ছড়াছড়ি, প্রশ্নপত্র ফাঁসসহ ছাত্রলীগ দিয়ে মেধাবী ছাত্রদের সিট দখলের মধ্যে দিয়ে ক্যাম্পাস গুলোতে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এমতাবস্থায় দেশের অগণতান্ত্রিক, অবৈধ সরকারের ক্ষমতা থাকলে মেয়াদ প্রলম্বিত করলে দেশের অনেক ক্ষতি হবে, দেশ পিছিয়ে পড়বে। বৃহত্তর প্রয়োজনে অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে ঈদের পর আন্দোলন করতে প্রস্তুত থাকতে হবে।
থানা জামায়াতে সেক্রেটারি মাওলানা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া ছাত্রশিবিরের সাবেক দফতর সম্পাদক আতাউর রহমান সরকার , কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি আল আমীন সরকার, রমনা থানা শিবির সভাপতি সাইয়্যেদ মুহাম্মদ জুবায়ের , ছাত্রনেতা ফজলুল হক ও এ বি এম আসাদুজ্জামান প্রমুখ।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





