আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকার ঈদের আগেই গণপরিবহন চালুর চিন্তা করছে।

তিনি আন্দোলন-বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।

শনিবার (০১ মে) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে এবং ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার।”

এমবি