কেন্দ্রীয় ১৪ দলের সাথে ঢাকা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সেবাহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এমআর/কেএইচ





