চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোট সমর্থকদের মধ্য থেকে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন গড়িমসি না করে তাদের হাতে পর্যাপ্ত ক্ষমতা দেয়ার আহবান জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে ১৯ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।
গত ১৯ ও ২৭ ফেব্রুয়ারি ২দফায় অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি সত্ত্বেও জনগণ বিপুল সংখ্যক বিরোধী রাজনৈতিক জোট থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে এই সরকারের পায়ের তলায় মাটি নেই। উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি না হলে বিরোধী রাজনৈতিক জোট থেকে আরো অনেকেই নির্বাচিত হতেন এমন দাবি করে বেগম জিয়া বলেন, নির্বাচনের পরই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
নির্বাচিত চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিন: খালেদা