টাঙ্গাইলে আগামী বুধবারের হরতাল প্রত্যাহার করে নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে জনদুর্ভোগ কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করেন তিনি।
হরতাল ডাকার তিন ঘণ্টা পরে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন।
এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে একটায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা। এর প্রতিবাদে দুপুর সোয়া ১টায় সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এসএইচ





