নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরে রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন, নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম শপথ নেন বুধবার দুপুরে।
এর আগে গত রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনে অন্যান্য এমপিদের সঙ্গে শপথ নেন ডা. মাহমুদা আলম মিতু।
এমএম