জাতীয়তাবাদী আইনজীবীদের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে গেছেন।

শনিবার রাত ১০টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে অ্যাডভোকেট আবুল কালাম খান, মো. ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম, মো. জিয়াউদ্দীন প্রতিনিধিদলে রয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে রোববার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে খালেদা জিয়ার যাওয়ার কথা রয়েছে।

এসএইচ