জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ রিটটি করেছিলেন।হাইকোর্টের এই আদেশের ফলে মিল্লাত আর নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

বিএনপির প্রার্থী রশিদুজ্জামান মিল্লাত দুর্নীতির মামলায় দণ্ডিত। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।কিন্তু তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এই আসনে মিল্লাতের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। ফলে মিল্লাত আর ভোট করতে পারছেন না।


জেড