বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলমীর কর্মীরা দেশ ও ইসলামের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছে। তবুও তারা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কখনো মাথা নত করবে না। ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য জামায়াত কর্মীদেরকে, সংগঠনকে জনগণের দোর  গোড়ায় পৌঁছে দিতে হবে। পালন করতে হবে অতন্দ্র প্রহরীর ভূমিকা। বাকশালীদের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে গড়ে তুলতে হবে তীব্র প্রতিরোধ।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে রমনা থানার ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সক্রিয় সহযোগীদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫৪ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ৫৫ নং দক্ষিণ ওয়ার্ড সভাপতি খন্দকার রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা আবুল হোসাইন, জামায়াত নেতা আশরাফুল আলম ও তবিবুর রহমান টিপু প্রমুখ।

এএইচ