সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চের ভাষণের চেয়ে শ্রেষ্ঠ ভাষণ পৃথিবীতে আর কিছুই হতে পারে না, পৃথিবীর কোনো ভাষণ এতদিন এতক্ষণ বাজানো হয়নিঅ।
আজ (শনিবার) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে ভাষণে এ কথা বলেন হাসিনা। ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ সকলে একত্রিত হয়েছি কেন? আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, আজ বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীনতা ৯ মাসের যুদ্ধের ভেতর দিয়ে লাখো মানুষের বিনিময়ে পেয়েছি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এর অর্জন করেছি।
এমবি





