বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছেন বেগম জিয়া। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে ১১টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হন বেগম জিয়া।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে