বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লষ্কর মো. তসলিম বলেছেন, ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে ধ্বংস করতে রাষ্ট্রীয় পর্যায়ে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

ইসলামী আন্দোলন-সংগঠন ও শীর্ষনেতৃবৃন্দের বিরুদ্ধে ফ্যাসিবাদ সরকারের সকল নিপীড়ন উপেক্ষা করে জাতীয় মুক্তির সংগ্রামকে বিজয়ী করতেই নেতা-কর্মীদের কুরআনের শিক্ষা ও আধ্যাতিক উৎকর্ষ সাধনে কুরআনের মাসকে কাজে লাগাতে হবে।

বুধবার জামায়াতে ইসলামী কাফরুল থানা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল করিম, সেক্রেটারি আব্দুল মতিন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম খলিফা, আবুল বাশার, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

এসএইচ