আন্দোলন করার জন্য শক্তি সামর্থ সাহস কিছুই বিএনপির নেই, দেশ গভীর সংকটে নয় গভীর সংকটে আছে বিএনপি বললেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া অংশে ফোর লেনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, ৭টি সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি জয়ী হয়েও গত ৫ বছরে তারা কোন আন্দোলন জমাতে পারেনি। তারা উপজেলা নির্বাচনের পর আন্দোলনের যে ডাক দিচ্ছে তাও জমাতে পারবে বলে মনে হচ্ছে না। অপরদিকে বিরোধীদল থেকে যারা উপজেলা নির্বাচনে, পৌর নির্বাচনে, সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী হচ্ছে তারা এলাকার স্বার্থ বিসর্জণ করে সরকারকে ডিঙ্গিয়ে আন্দোলনের ঝুঁকি নিবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়।
লেমুয়া ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৫০ কিলোমিটারের পুরো কাজ শেষ হয়েছে। এর মধ্যে শুধু ১২ কিলোমিটার মাটির কাজ বাকি রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করার জন্য প্রকল্পের ঠিকাদার চায়না হাইড্রো কোম্পানীকে তাগিদ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]