বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৯ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সগীর হোসেন লিয়ন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

এ বিষয়ে মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এমএ