রোববার (১০ মে) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ছাত্রদলের নোংরা রাজনীতির খেসারত পুরো ছাত্ররাজনীতির ওপর এসে পড়ছে।”

তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে চাঁদাবাজি, স্ট্যান্ড দখল, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারি এবং নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের কমিটিতে পুনর্বাসনের মতো কর্মকাণ্ডে জড়িয়েছে ছাত্রদল। এছাড়া সারা দেশে কমিটি গঠনকে কেন্দ্র করে চলমান সংঘর্ষের রাজনীতির কারণেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ক্যাম্পাসে আবারও “রাজনীতিমুক্ত ক্যাম্পাস” স্লোগান উঠতে শুরু করেছে এবং এর দায় সম্পূর্ণ ছাত্রদলকেই নিতে হবে।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম আরও লেখেন, মতের অমিল হলেই ‘গুপ্ত’ ট্যাগিংয়ের রাজনীতি বেছে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। তিনি ছাত্রদলকে নিজেদের কর্মকাণ্ড বিশ্লেষণ করার আহ্বান জানিয়ে বলেন, “পূর্বের রাজনৈতিক বন্দোবস্ত ছাড়ুন, শিক্ষাঙ্গনকে কলুষিত করবেন না।”

এস