বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে এখন গুম-খুনের মহোৎসব চলছে। পাকিস্তানি হানাদার বাহিনীও এতো অত্যাচার করেনি যতটা বর্তমান সরকার করছে। খুনীরা হয় মন্ত্রীর জামাই না হয় ছেলে। ফেনী, নারায়নগঞ্জ, লক্ষ্মীপুরসহ সারাদেশ আজ মৃত্যু উপত্যকা।
শুক্রবার ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত বাংলাদেশের পানির ন্যায্য অধিকার: ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকারের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই। শুধু একটি বিষয়ে তাদের মূল্য আছে সেটা হলো ভারতের চাওয়া পাওয়া। বাংলাদেশের মানুষের যে পানির প্রয়োজন আছে আওয়ামীলীগের মন্ত্রীদের কথায় কখনো তা প্রকাশ পায়নি। কারণ তারা পানি চায়না।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে ভারত আমাদের ৫৪টা নদীর প্রত্যেকটির উপর বাঁধ নির্মান করে একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে। ভারতের কারনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমাদের ২০টি নদী আমাদের হারিয়ে গেছে।
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রের মৃত্যুঘন্টা বাজিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার মন্তব্য করে মেজর হাফিজ বলেন, আজকে যদি একটা নির্বাচন হতো কংগ্রেসের যে অবস্থা হয়েছে একই অবস্থা হতো আওয়ামী লীগের।
ফারাক্কা চুক্তি অনুযায়ী ভারত পানি বন্ধ করতে পারেনা মন্তব্য করে মেজর হাফিজ বলেন, ভারত যে আমাদের পানি দিচ্ছেনা এটা আন্তর্জাতিক আইনের লংঘন। তারা চায়না আমরা তৃতীয় কোন দেশের সাথে বিশেষ করে নেপাল ও চীনের সাথে মিলে এ সমস্যার সমাধান করি। আমাদের ন্যায্য দাবির প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই।
বিজেপি প্রসংগে তিনি বলেন, মোদির আগমনে বিএনপি ব্যথিতও নয়, উল্লসিতও নয়। স্বাধীনতা স্বার্বভৌমত্বের ক্ষেত্রে কোন আপোস আমরা করবো না। আমরা আশা করবো ভারতের নতুন সরকার আমাদের ন্যায্য দাবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।
স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্ল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ব্র্যাক ইউনিভার্সিটি অধ্যাপক ড.পিয়াস করিম, সাবেক সংসদ সদস্য খাইরুল কবীর খোকন, বিএনপি সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, জাতীয়তাবাদী কর্মজীবিদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডঃ জয়নাল আবেদীন, এ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
রাজনীতি
দেশে খুনের মহোৎসব চলছে: হাফিজ
বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে এখন গুম-খুনের মহোৎসব চলছে। পাকিস্তানি হানাদার বাহিনীও এতো অত্যাচার করেনি যতটা বর্তমান সরকার করছে। খুনীরা হয় মন্ত্রীর জামাই না হয় ছেলে। ফেনী,





