বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৫ আগস্ট বিএনপি নেত্রী খালেদার জন্মদিন পালনের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, আসলে ১৫ আগস্ট খালেদা রাজনৈতিকভাবে জন্মলাভ করেছে। কারণ ওইদিন যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তিনি (খালেদা) কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।
‘জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ড হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর এই জিয়াই ছিলেন বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী।

 

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কে এম শফিউল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মেজর জিয়া উদ্দীন আহমেদ, সেক্টর কমান্ডার্স আবু ওসমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

এমবিএইচ/এআর