বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতাল আহ্বান করেন।
বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেপ্তার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে।
এছাড়া শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেয়া বক্তব্য নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আপত্তিকর মন্তব্য করায় কড়া সমালোচনা করা হয়েছে।
চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।
কেএইচ/এএইচ





