সমকামিতার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে নিজ দলেরই নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ওই নেতার নাম এসএম সনেট। তিনি এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন গত বুধবার সনেটকে ডেকে পাঠান। গেস্টরুমে সবার সামনে সনেট ঘটনার সত্যতা স্বীকার করায় রুহুল আমীনের নেতৃত্বে তাকে পিটিয়ে হল থেকে বের করে দেয়া হয়।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সনেট ফেসবুকে ওই ছাত্রকে সমকামিতার প্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগকারী ছাত্রের ফেসবুক ইনবক্স চেক করে অভিযোগের বিষয়ে নিশ্চিত হন ছাত্রলীগ নেতারা। এরপরই সবার সামনে স্বীকারোক্তি নিয়ে তাকে হল থেকে বের করে দেন তারা।

জেএ