আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক ও বিবৃতি দেয়ার ঘটনায় আওয়ামী লীগ মোটেই উদ্বিগ্ন নয়। রিয়াজ রহমানের ঘটনা ছিল বিএনপির একটি নীলনকশা। এই নীলনকশার সুযোগ ও সহানুভূতি নিচ্ছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল অলম হানিফ বলেন, বিএনপি অমিত শাহর টেলিফোনের কথপোকথন নিয়ে মিথ্যাচার করেছে। যুক্তরাষ্ট্রের ছয় জন কংগ্রেসম্যানের বিবৃতি জালিয়াতি করেছে। এই মিথ্যাচার ও জালিয়াতি করে বিএনপি’র কূটনীতিকদের কাছে একটি মিথ্যাবাদী দল হিসেবে পরিচিতি পেয়েছে। তাই তারা নতুন করে নাটক সাজিয়েছে।
হানিফ বলেন, রিয়াজ রহমানের উপর গুলিবর্ষণের ঘটনায় বেনিফেসিয়ারি বিএনপি। তারা এই নাটক সাজিয়ে নীলনকশার মাধ্যমে নতুন করে কূটনৈতিক সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় মামলা হয়েছে। আশাকরি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে এবং বিএনপির নীলনকশা জনগণের সামনে প্রমাণিত হবে।
কেএইচ





