চালবাজি করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না। নারায়ণগঞ্জের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লাউঞ্জে আতঙ্কমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনা তদন্তের জন্য সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।
সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবরার হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) নূর খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, আইনজীবী মাহাবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মান্না আরও বলেন, প্রশাসনের লোকজনকে দিয়ে কখনো নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। কারণ মন্ত্রীর বিরুদ্ধে কখনো অতিরিক্ত সচিব কথা বলবেন না। তাই সত্য উদঘাটনে সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করতে হবে।
নাগরিক ঐক্যের আহবায়ক মান্না বলেন, ৭ খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন নূর হোসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সম্মিলিত দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল।
তিনি বলেন, ‘শুনেছি আগের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নাকি নূর হোসেনের বন্ধু ছিল।’ তাদেরও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
'চালবাজি করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না'
চালবাজি করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না। নারায়ণগঞ্জের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লাউঞ্জে আতঙ্কমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা এবং নিয়োগে মেধার মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
মামলা করবে হল প্রশাসন রাবিতে সাংবাদিকের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন: প্রক্টর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হল প্রশাসনের পক্ষ থেকে মামলা করার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেছেন । সোমবার দুপুরে তিনি এতথ্য জানান।
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
















