শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বাংলাদেশ বিমানের এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাংলাদেশ বিমানের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।’

উল্লেখ্য,এর আগে ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।


এসএম