সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে এই সেমিনার। প্রধান আলোচক থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি রমাদানকে ফলপ্রসূ করার পথনির্দেশিকা বিষয়ে বক্তব্য দেবেন।
এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণ। ‘সুস্থ শরীরে সিয়াম পালন: ডায়েট ও নিউট্রিশন’ নিয়ে আলোচনা করবেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল। ‘রমাদান রোডম্যাপ: লক্ষ্য, রুটিন ও টাইম ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করবেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ। রমাদানের শরয়ী বিধান নিয়ে আলোচনা করবেন মুফতি লুকমান হাসান, যাকাত-সাদাকার গুরুত্ব, নিসাব ও ক্যালকুলেশন বিষয়ে আলোচনা করবেন আইএসএফ কনসালটিং-এর চিফ শরিয়া কনসালটেন্ট, মুফতি যুবায়ের আব্দুল্লাহ।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্র্যাক্টিক্যাল টাস্ক, যেখানে আলোচকদের সহায়তায় অংশগ্রহণকারীরা নিজেদের ব্যক্তিগত রমাদান রুটিন প্রণয়ন করার সুযোগ পাবেন।
সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীদের শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।
এছাড়া সেমিনার সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নম্বরে: 01898773879 (হোয়াটসঅ্যাপ)।
এমএম