ইসলাম প্রতিষ্ঠার নাম করে মানুষ হত্যা করে কিছু বিপদগামী ইসলামকে হেয় করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা সাড়ে ১১ টায় আশকোনার হজ ক্যাম্পে ২০১৬ সালের হক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কিছু বিপদগামী মানুষ হত্যা করে ইসলামকে হেয় করছে।
তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। সৌদি আরবে যাওয়ার পরও যাতে তাদের কোনো কষ্ট বা সমস্যা না হয় এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি।
হজের নাম করে যাতে কেউ অবৈধভাবে সৌদি যেতে না পারে সরকার সে বিষয়েও সতর্ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এমএনজে





