ধর্ম
নফল রোজা ভেঙে ফেললে কাফফারা আদায় করতে হয়
প্রশ্ন: নফল রোজা ভেঙে ফেললে কাফফারা আদায় করতে হয়? উত্তর: কেউ যদি সুন্নত বা নফল রোজা অর্থাৎ রমজানের ফরজ রোজা ছাড়া অন্য যে কোনো রোজা শুরু করে, তাহলে তার জন্য তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তাই ওই রোজা ভেঙে ফেললে পরবর্তীতে ওই রোজার কাজা আদায় করা অর্থাৎ ওই দিনের রোজার পরিবর্তে আরেকদিন রোজ রাখা ওয়াজিব, রোজা ভেঙে ফেলার গ্রহণযোগ্য কারণ থাকুক বা না থাকুক।