প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত ’লাইলাতুল কদর’। এই রাতে মানবজাতির পথনির্দেশক পবিত্র কোরান পৃথিবীতে নাজিল হয়। 

তিনি বলেন, পবিত্র কোরানের শিক্ষা আমাদের পার্থিব সুখশান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি এ উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত।’

শেখ হাসিনা বলেন, পবিত্র এই রজনিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর