মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ (সোমবার) সন্ধায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন বলে রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সোমবার ১৪৩৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৫ সেপ্টেম্বর।
এআই





