সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে তিন নারীসহ মোট ১৬ জন বাংলাদেশি মারা গেলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গতকাল শনিবার মক্কায় দিল আফরোজ (৬২) মারা যান। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
আগামী ৪ অক্টোবর পবিত্র হজ হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাওয়ার কথা।
সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৬৯ হাজার ৬৭৪ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের মধ্যে এক হাজার ৪১৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬৮ হাজার ২৫৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





