পাওয়ার ব্যাংক ও ফাস্ট চার্জিং সুবিধা
শাওমি নতুন তিনটি পাওয়ার ব্যাংক বাজারে এনেছে, যেগুলোতে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে-
শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল): পেশাজীবী ও নিয়মিত ব্যবহারকারীদের জন্য উপযোগী এই পাওয়ার ব্যাংকটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম। এটি মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোনকে প্রায় ৬৭% পর্যন্ত চার্জ করতে পারে এবং এর মূল্য ৪,৯৯৯ টাকা।
শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ (ইনটিগ্রেটেড কেবল): প্রতিদিনের যাতায়াতে ব্যবহারের জন্য চমৎকার এই পাওয়ার ব্যাংকটি ৪,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল): মাল্টি-ডে ট্রিপের জন্য উপযোগী এই ডিভাইসে রয়েছে উন্নত মাল্টি-প্রোটেকশন সিস্টেম এবং এর মূল্য ২,৫৯৯ টাকা।
অডিও সেগমেন্টে শাওমি দুটি ডিভাইস নিয়ে এসেছে-
শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল: রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি সম্বলিত এই সাউন্ডবারটিতে সিনেমা ও মিউজিকের জন্য স্মুথ সাউন্ড ও ডিপ বেস পাওয়া যাবে, যার বাজারমূল্য ৮,৯৯৯ টাকা।
রেডমি হেডফোনস নিও: এটি একটি প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন, যাতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ও ৭২ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে। ডিভাইসটি ৯,৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন এই নেক্সট-জেন অ্যাক্সেসরিজগুলো ক্রেতাদের সুবিধা, পারফরম্যান্স ও সহজলভ্যতার ক্ষেত্রে বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে। বর্তমানে শাওমির সব অথোরাইজড স্টোরে এই ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে।
এমএম