ইন্টারনেটে তথ্যচুরি সারা বিশ্বব্যাপী এখন একটি আলোচিত ইস্যু।গত কয়েক মাসে বিভন্ন দেশের সরকার, সংস্থা, সামাজিক যোগাযোগ সাইট ও বেশ কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ উঠেছে। এর কোনোটা সত্যি আবার কোনটা যতটা বলা হয়েছে ঠিক ততটা না।
তবে এবার ভারতে তথ্যচুরির গুজব উঠেছে ভোডাফোনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই এর এক খবরে বলা হয়েছে, ভোডাফোন ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দিচ্ছে। পিটিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
পিটিআইয়ের দাবি, ওই অভিযোগে বলা হয়েছে ব্রিটিশ সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশন হেড কোয়ার্টারকে গ্রাহকদের গোপন তথ্য সরবরাহ করে ভোডাফোন। গত পাঁচ বছর ধরে ট্রান্স আটলান্টিক কেবলে আড়ি পাতছে ওই ব্রিটিশ গুপ্তচর সংস্থা। ভোডাফোন এবং আমেরিকার আরেকটি সংস্থা তাদের গ্রাহকদের ফোন, ইমেল সংক্রান্ত তথ্য ওই গুপ্তচর সংস্থাকে দিয়েছে বলে ওই অভিযোগে দাবি করা হয়েছে।
তবে ভোডাফোন এই অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটি বলছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের এখনও এমন কোনো অভিযোগের কথা জানানো হয়নি।
কোম্পানিটির পক্ষ থেকে কেবল বলা হয়েছে, বিভিন্ন দেশে চালু থাকা , তথ্য গোপন রাখা সংক্রান্ত নীতি তারা মেনে চলেন। ইউরোপের ক্ষেত্রে ইউরোপিয় ইউনিয়নের নির্দেশিকা মেনে কাজ করেন তারা।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
তথ্যচুরির অভিযোগ ভোডাফোনের বিরুদ্ধে
ইন্টারনেটে তথ্যচুরি সারা বিশ্বব্যাপী এখন একটি আলোচিত ইস্যু।গত কয়েক মাসে বিভন্ন দেশের সরকার, সংস্থা, সামাজিক যোগাযোগ সাইট ও বেশ কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ উঠেছে। এর কোনোটা সত্যি আবার কোনটা যতটা বলা হয়েছে ঠিক ততটা না। তবে এবার ভারতে তথ্যচুরির গুজব উঠেছে ভোডাফোনের বিরুদ্ধে।
বাড়ছে দুর্ভোগ উন্নয়ন কাজে বন্ধ হচ্ছে না অনিয়ম!
দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণে চলছে সড়কসহ নানা উন্নয়নমূলক কাজ । এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করেও উন্নয়ন কাজে বন্ধ হচ্ছে না দুর্নীতি ।
চাঁদা না পেয়ে সরকারি কাজ বন্ধ করে দিলেন`এমপি’
এক কোটি টাকা চাঁদা না পেয়ে এবং এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল লোকজন নিয়ে নির্মাণকাজের সাইটে গিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এক ঠিকাদার।
সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশের ৫ হাজার ৮৩০ যানবাহন কিনতে ৬ হাজার ৬০৮ কোটি টাকার প্রস্তাব
পুলিশের যানবাহনসংকট নিরসন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বাড়াতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল নতুন তথ্য
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে দেশটির কারাগারে আটক ছিলেন। তবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো কনস্যুলেটের একটি গোপনীয় নথিতে এসব তথ্য উঠে এসেছে।
















