থার্ড পার্টি ডেভলপারদের জন্য ম্যাসেঞ্জার অ্যাপ উম্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এর ফলে ডেভলপাররা ইচ্ছামত সুযোগ সুবিধা যোগ ও পরিবর্তন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ডেভলপারদের সম্মেলনে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

২০১০ সালের নভেম্বর মাসে 'ফেসবুক ম্যাসেজেস' নামে চ্যাটিং সার্ভিস  চালুর পর পূর্ণাঙ্গ চ্যাটিং প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার। ইতিমধ্যে ম্যাসেঞ্জার অ্যাপটির জন্য ৪০ টির বেশি অ্যাড অন অ্যাপ তৈরি করা হয়েছে। তবে প্রযুক্তি বিশ্লেষকরা এর জন্য কিছু ঝুঁকির ব্যাপারেও সতর্ক করেছেন। তারা বলছেন অ্যাপটি ডেভলপারদের জন্য উম্মুক্ত করে দেয়ার মাধ্যমে নতুন নতুন সেবার নামে অপ্রয়োজনীয় ফিচার দ্বারা 'ওভারলোডেড' হয়ে যাতে পারে।

জাকারবার্গ এফ৮ ডেভলপার সম্মেলনে জানিয়েছেন, বর্তমানে ৬০ কোটিরও বেশি মানুষ মাসে অন্তত একবার মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করেন। সূত্র: বিবিসি

জেআই