জার্মানির এটিপি টেস্ট ট্র্যাকে সম্প্রতি ইউ৯ ট্র্যাক সংস্করণ ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার (২৯৩.৫৪ মাইল) গতিতে ছুটে এই রেকর্ড গড়ে।
এর আগে ২০২৩ সালের আগস্টে এই গাড়ি ছুটেছিল ঘণ্টায় ৩৭৫ কিলোমিটার বেগে। একই বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৩৯১ কিলোমিটার। এবারের রেকর্ড শুধু আগের গতি ছাড়িয়ে যায়নি, বরং চীনের উচ্চগতির ট্রেনের সর্বোচ্চ গতি (৩৫০ কিমি/ঘণ্টা)-কেও অনেকটা পেছনে ফেলেছে।
প্রযুক্তির দিক থেকে অনন্য -
গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১২০০ ভোল্ট আলট্রা-হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম।
রয়েছে উদ্ভাবনী থার্মাল ম্যানেজমেন্ট সল্যুশন। যা চরম ট্র্যাক পরিস্থিতিতেও পারফরম্যান্স ঠিক রাখে।
ই৪ পাওয়ারট্রেইন–বিশ্বের প্রথম কোয়াড মোটর প্ল্যাটফর্ম। প্রতিটি মোটরের ক্ষমতা ৫৫৫ কিলোওয়াট পর্যন্ত।
সর্বমোট পাওয়ার আউটপুট ৩,০০০ পিএসের বেশি।
০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি পেতে সময় লাগে মাত্র ২.৩৬ সেকেন্ড।
বিওয়াইডি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “এটি শুধু গতির রেকর্ড নয়, বরং ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই অর্জন দেখিয়েছে, প্রযুক্তি ও পারফরম্যান্সের সীমা কোথায় নিয়ে যেতে চায় বিওয়াইডি।”
এমএম