নবম জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেয়া আওয়ামী  লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন স্বীকৃতি পেল। আজ ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী লীগের এই অফিসিয়াল পেজটিকে স্বীকৃতি দিয়েছে।
মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ স্বীকৃতি দেয়। ফেসবুকে জনপ্রিয় পেইজগুলোকে ভেরিফাইড করে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের পেইজকে স্বীকৃতি দেয়া হয়েছে। এই  স্বীকৃতি পাওয়ার পর এখন থেকে আওয়ামী লীগের এই পেইজের ডানপাশে রাইট মার্ক চিহ্ন দেখা যাবে।
সাধারণত সেলিব্রেটি,সাংবাদিক,খেলোয়াড়,রাজনৈতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেইজের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মাননা হিসেবে এ স্বীকৃতি দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকে আওয়ামী লীগ এ পেইজের মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি এ পেইজে দলের বিভিন্ন প্রচারণা করে থাকে ক্ষমতাসীন দলটি।
অনলাইন দুনিয়ার ক্রমবর্ধমান বিকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা শুরু করে আওয়ামী লীগ। মঙ্গলবার পর্যন্ত এ পেইজে ১ লক্ষ ১৫ হাজারের বেশি লাইক পড়েছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]