আগামী দেড় বছরে নিজের হাতে থাকা ফেসবুকের সাড়ে সাত কোটি শেয়ার বিক্রি করে দেবেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।শুক্রবার এক পোস্টে এ কথা জানান ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা। খবর ফিনান্সিয়াল টাইমসের

খবরে বলা হয়,বর্তমানে ফেসবুকের প্রতি শেয়ারের মূল্য ১৭০ ডলার। এ হিসাবে জাকারবার্গ সর্বোচ্চ ১২৭০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করতে পারেন। 

জাকারবার্গ বলেন, 'শেষ দেড় বছর ধরে ফেসবুকের ব্যবসায় ভালো হচ্ছে আর আমাদের শেয়ারমূল্য এমন জায়গায় পৌঁছেছে যে আমি আমাদের দাতব্য প্রতিষ্ঠানে পুরো তহবিল যোগাতে পারছি আর ফেসবুকে ভোটিংয়ের নিয়ন্ত্রণ আরও ২০ বছর বা তার বেশি সময় ধরে রাখতে যাচ্ছি।' 

নিজের হাতা থাকা ফেইসবুকের কিছু শেয়ার বিক্রি করে নিজের দাতব্য প্রতিষ্ঠান চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এর দান করবেন জাকারবার্গ।

তার পরিকল্পনা হচ্ছে, নিজের জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে যাওয়া,বর্তমান মূল্যের হিসাবে যার মোট দাম হবে সাত হাজার কোটি ডলার।

এমএ