ফেসবুক মানেই ইতিহাস। কেননা, মার্ক জাকারবার্গ যখন যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে। এরই ধারাবাহিকতায় এবার ফ্রি ফোনকলের সুবিধা নিয়ে এলো ফেসবুক। আর তাতেই বিস্ফোরণের গন্ধ নাকে এসে লাগছে বাজার বিশেষজ্ঞদের।
এতদিন পর্যন্ত ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে সাধারণ চ্যাট, ফোন চ্যাট এবং ভিডিও চ্যাট করার সুযোগ ছিল। এখন থেকে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফোনকলও করা যাবে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। এই জন্য রিসিভার এবং কলারের একটি তালিকা থাকতে হবে।
তবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাবে। কারণ, অন্য ফোনগুলো ফ্রি ফোনকলের সফটওয়্যার সমর্থন করে না।
বাজার অবশ্য আগে থেকেই ভি-চ্যাট, ভিবর এবং লাইন ইত্যাদি অ্যাপস ব্যবহার করে ফ্রি-ফোনকলের সুবিধা পাওয়া যেত। কিন্তু এবার সেই তালিকায় ফেসবুকের নাম যুক্ত হওয়াতে নতুন করে হিসাব কষতে বসেছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের ধারণা, বরাবরের মত এই ক্ষেত্রেও বৈপ্লবিক কিছু ঘটিয়ে ছাড়বেন জাকারবার্গ।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
ফ্রি ফোনকলের সুবিধা দিচ্ছে ফেসবুক
ফেসবুক মানেই ইতিহাস। কেননা, মার্ক জাকারবার্গ যখন যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে। এরই ধারাবাহিকতায় এবার ফ্রি ফোনকলের সুবিধা নিয়ে এলো ফেসবুক। আর তাতেই বিস্ফোরণের গন্ধ নাকে এসে লাগছে বাজার বিশেষজ্ঞদের। এতদিন পর্যন্ত ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকে সাধারণ চ্যাট, ফোন চ্যাট এবং ভিডিও চ্যাট করার সুযোগ ছিল।





