যে কোনো দেশের সরকার বা সরকারের ইঙ্গিতে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেবে । আগে থেকেই এই সুবিধা গুগলে থাকলেও নতুন করে এটি চালু করতে যাচ্ছে ফেসবুক।

ফেসবুক শুধু নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। এরপর ব্যবহারকারী তার অ্যাকাউন্টের সুরক্ষায বাড়াতে পারবে।

ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস বলেন, সাধারণত এ ধরণের সতর্কবার্তা (নোটিফিকেশন) যারা পেয়ে যান, তারা অ্যাকাউন্ট ঠিক করার বা সম্ভব হলে এ থেকে বাঁচার চেষ্টা করতে পারেন।

এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রিজম নামের এক কর্মসূচিতে গুগল, ফেসবুক, অ্যাপলকে নিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল।

ফেসবুকে অধিক নিরাপদ থাকতে গুগলের দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মতো ফেসবুক লগইন অ্যাপ্রুভাল চালু রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এসএইচ