সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এক স্বয়ংক্রিয় পরিসেবা নিয়ে এসেছে যার মাধ্যমে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজে পাওয়া সহজ হবে। কেউ যদি আপনার পাসওয়ার্ড হ্যাক করে বা চুরি করে, তাহলে ফেসবুক নিজে থেকেই তার প্রোফাইলকে রিপোর্ট করে দেবে।
ফেসবুকের নিরাপত্তা বিভাগের ইঞ্জিনিয়ার ক্রিস লঙ তার ব্লগে জানিয়েছেন, একসঙ্গে অনেক মানুষ একই ই মেল আইডি ও পাসওয়ার্ড দেওয়ায় অনেক সময়ই সমস্যা দেখা দেয়। এই সমস্যা ঠেকাতেই এক অটোমেটেড সিস্টেম চালু করা হবে। একই পাসওয়ার্ড দিয়ে অনেক ওয়েবসাইটে লগ ইন করলে ফেসবুক নিজে থেকেই ব্যবহারকারীকে জানিয়ে দেবে, পাসওয়ার্ড বদলে নিতে।
জেআই





