লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক অসাধারণ পদক্ষেপ নিল ফেসবুক। এবার ফেসবুক জগতের অধিবাসী হতে গেলে স্ত্রী বা পুরুষ এই দুই লিঙ্গের মধ্যেই শুধু নিজেকে বেঁধে রাখার প্রয়োজন নেই। এককথায় সোশ্যাল মিডিয়ার জগতে এই প্রথম স্বীকৃতি পেল তৃতীয় লিঙ্গের অধিকার। 'অন্য' মন আর 'অন্য' শরীরের অধিকার। এবার থেকে নিজের লিঙ্গের পরিচয় দিতে গেলে ফেসবুকে থাকছে 'হিম', 'হার' ও 'দেম' এই তিনটি অপশন। সঙ্গে থাকছে ৫০টি বিভিন্ন টার্মস, যার মাধ্যমে ইচ্ছামত কেউ তার লিঙ্গকে (জেন্ডার) বোঝাতে ব্যবহার করতে পারবে।
বৃহস্পতিবার নিজেদের পেজে এই পরিবর্তন নিয়ে এল ফেসবুক। কেউ এবার ইচ্ছামত নিজেকে androgynous, bi-gender, intersex, gender fluid or transsexual সহ বিভিন্ন পরিচয়ে পরিচিত করতে পারবেন। ফলে ফেসবুকের পাতায় এবার কোনও মানুষ নিজেকে যেভাবে, যে লিঙ্গের মানুষ হিসাবে ভাবতে পছন্দ করেন সে ভাবনাই স্বীকৃতি পাবে।
ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়র ব্রিল হ্যারিসন বলেন,
'হয়ত অনেকের কাছেই আমাদের এই নতুন পদক্ষেপ অপ্রয়োজনীয় মনে হবে। কিন্তু হয়ত অনেকের কাছে তাদের স্বত্ত্বা, তাদের যৌনতার স্বীকৃতি মানে গোটা পৃথিবীটাই।'' হ্যারিসন নিজে এই প্রোজেক্টে কাজ করেছেন। হ্যারিসন একজন ট্রান্সসেক্সুয়াল, বর্তমানে যিনি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হওয়ার পথে। হ্যারিসন জানিয়েছেন এবার থেকে তিনি ফেসবুক প্রোফাইলে নিজেকে 'ট্রান্স উইম্যান' বলে চিহ্নিত করবেন।
'ভিন্ন' যৌনতার মানুষদের যৌন স্বত্বার পরিচয় সারা পৃথিবী জুড়ে এখনও ভীষণই ভাবে অবহেলিত। এখনও বেশিরভাগ জায়গায় তাদের শুনতে হয় একটি প্রশ্ন 'আপনি নারী না পুরুষ?'। ফেসবুকের এই নতুন পদক্ষেপের মাধ্যমে বহু মানুষ তাদের যৌনস্বত্বার আসল পরিচয় (নিজেকে তিনি ঠিক যে লিঙ্গ বা যৌনতার অংশ হিসাবে মনে করেন) সারা পৃথিবীর ১.১৫ বিলিয়ন (ফেসবুকের এখনও পর্যন্ত সদস্যসংখ্যা) মানুষের কাছে পরিচয় খুঁজে পাবে।সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
লিঙ্গ বৈষম্য দূর করলো ফেসবুক
লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক অসাধারণ পদক্ষেপ নিল ফেসবুক। এবার ফেসবুক জগতের অধিবাসী হতে গেলে স্ত্রী বা পুরুষ এই দুই লিঙ্গের মধ্যেই শুধু নিজেকে বেঁধে রাখার প্রয়োজন নেই। এককথায় সোশ্যাল মিডিয়ার জগতে এই প্রথম স্বীকৃতি পেল তৃতীয় লিঙ্গের অধিকার। 'অন্য' মন আর 'অন্য' শরীরের অধিকার। এবার থেকে নিজের লিঙ্গের পরিচয় দিতে গেলে ফেসবুকে থাকছে 'হিম', 'হার' ও 'দেম' এই তিনটি অপশন। সঙ্গে থাকছে ৫০টি বিভিন্ন টার্মস, যার মাধ্যমে ইচ্ছামত কেউ তার লিঙ্গকে (জেন্ডার) বোঝাতে ব্যবহার করতে পারবে।
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভারত থেকে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হুমকি দিয়ে সরকারের পতন ঘটানোর চেষ্টা সফল হবে না।
ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।
চবি ছাত্রদল নেতাকে শোকজ জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ফেসবুকে পোস্ট
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা
ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে- এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করতে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
















