জানা গেছে, মেটার প্ল্যাটফর্মটি খুব শীঘ্রই তাদের রিলসে অটো স্ক্রল ফিচার যুবত করতে যাচ্ছে। যার ফলে রিলস দেখতে গেলে আর স্ক্রল করতে হবে না। মোবাইল স্ক্রিনে চলতে থাকবে একের পর এক রিলস। ইতিমধ্যেই আইফোনে যুক্ত করা হয়েছে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তবে অ্যান্ড্রয়েড ফোনে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি।

অটো স্ক্রল ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনো একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর অটো স্ক্রল ফিচারটি চালু করতে হবে। একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।

এমএম