যদি ফেসবুক প্রোফাইলের থিম পাল্টানোর রিকোয়েস্ট এসেছে আপনার কাছে? তাহলেই আপনি সাবধান!

প্রায় দেখা যায়, ফেসবুকে 'কালার বা থিম চেঞ্জ' বা রং পরিবর্তনের একটি ম্যালওয়্যার নতুন করে ছড়িয়ে পড়েছে। 

ইতিমধ্যে সারাবিশ্বে ২০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকরীকে বোকা বানিয়ে এ ভাইরাসটি আক্রমণ করছে টাইমলাইনে। 

এ কারণে ফেসবুক ব্যবহারকারীরা পড়েছেন নানা সমস্যায়, না বুঝে ওঠার আগেই তারা আক্রমণের শিকার হন। তাই এ ব্যাপারে সম্পূর্ণ সাবধানতা অবলম্বণ করতে হবে বলে মনে করছেন ফেসবুক বিশেষজ্ঞরা। 

সংবাদ সংস্থা সূত্রের খবরে জানা যায়, ফেসবুকে প্রফাইলের রং পরিবর্তনের এ ম্যালওয়্যারটি আগেও ছিল। ফেসবুক কর্তৃপক্ষ এ ম্যালওয়্যারটি সরিয়ে নিলেলেও আবারও তা ফিরে এসেছে।

বর্তমানে এ ম্যালওয়্যারটি একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে বেসে আসে। ব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুদ্ধ করে। ঐ পেজটিতে বলা হয় এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন।

এ অ্যাপ (ম্যালওয়্যার)'টি ডাউনলোড করতেও বলা হয়ে থাকে। এ অ্যাপটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটি সাইটে চলে যেত হবে ব্যবহারকারীকে। এর পর থেকেই শুরু হবে নানা বিপদ। রং পরিবর্তনের বিজ্ঞাপনে ক্লিক করা হলে ফেসবুকে লগ ইন তথ্য চুরি করে নেয় এ ম্যালওয়্যারটি।

তাছাড়াও ব্যবহারকারীদের রংপরিবর্তন করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও দেখতে বলা হয়। কখনও ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের কাছেও এ ম্যালওয়্যারটি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বিজ্ঞাপনে ক্লিক করার পর যদি ব্যবহারকারী ভিডিওটি না দেখেন, তখন ঐ ম্যালওয়্যারপূর্ণ সাইটটি জোর করে একটি এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বাধ্য করে ব্যবহারকারীকে। কখনও কম্পিউটারে একটি পর্নোগ্রাফিক (নগ্ন/অর্ধনগ্ন) ভিডিও প্লেয়ার ডাউনলোড করানোর চেষ্টা করে ম্যালওয়্যারটি।

এবিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের স্প্যামে কখনও ক্লিক করবেন না। যদি এ ধরনের কোন এ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখেনও তবে তা দ্রুত আন-ইনস্টল করে দিন এবং দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। নাহলে আপনাকে নানা সমস্যায় পড়তে হবে।

এমকে