কখন ও কীভাবে দেখা যাবে?

বিজ্ঞানীরা জানিয়েছেন, শনিবার সূর্যাস্তের ঠিক পরপরই পশ্চিম আকাশে এই গ্রহের শোভাযাত্রা শুরু হবে। সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য স্থায়ী হবে। এরপর গ্রহগুলো একে একে দিগন্তের নিচে হারিয়ে যাবে।

খালি চোখে: শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে স্পষ্ট দেখা যাবে। শনি গ্রহের অবস্থান থাকবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি।

টেলিস্কোপের সাহায্যে: ইউরেনাস ও নেপচুন পৃথিবী থেকে অনেক দূরে হওয়ায় এগুলো দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

বুধ গ্রহ: বুধ গ্রহটি পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি অবস্থানে থাকবে। তাই কুয়াশা বা মেঘমুক্ত পরিষ্কার আকাশ না থাকলে এটি দেখা কিছুটা কঠিন হতে পারে।

কেন এটি বিরল?

জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, যখন একাধিক গ্রহ আকাশের একটি নির্দিষ্ট সংকীর্ণ অংশে কাছাকাছি অবস্থান করে, তখন তাকে ‘প্ল্যানেট প্যারেড’ বলা হয়। যদিও পৃথিবী থেকে তাদের এক সারিতে মনে হবে, বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে।

এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ এক লাইনে এসেছিল। তবে এবারের পর এমন বড় পরিসরে গ্রহের সমাবেশ দেখতে বিশ্ববাসীকে ২০৪০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এই দৃশ্যটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে।

এনএইচ