নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে মাশরাফি বাহিনী।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিতব্য ম্যাচ ঘিরে ইতিমধ্যেই খারাপ আবহাওয়ার শঙ্কা কেটে গেছে। সুন্দর রৌদ্রজ্জ্বল আবহাওয়া নেপিয়ারে।
বাংলাদেশ ইনিংস: ১৬ ওভার শেষে ৬ উইকেটে ১০০ রান। ব্যাট করছেন মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ।
আউট হয়ে ফিরে গেছেন ইমরুল কায়েস (০), তামিম ইকবাল (১১), সাব্বির (১৬), সৌম্য সরকার(০), সাকিব আল হাসান (১৪)।
ব্যর্থতার মিছিলে অভিজ্ঞ সাকিবও: টপঅর্ডারদের ব্যর্থতার দিনে প্রত্যাশার আলো ছিল দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর। কিন্তু মাহমুদউল্লাকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ এ তারকা। ১৪ বল মোকাবেলায় গ্র্যান্ডহোমের বলে স্যান্টনারের হাতে ধরা পড়েন সাকিব।
টি-টোয়েন্টিতেও ব্যর্থ সৌম্য: ব্যর্থতার বৃত্তে বন্দি থাকায় দুই ওয়ানডেতে দলের বাইরে থাকার পর প্রথম টি-টোয়েন্টিতে আবারও দলে ডাকা হয় সৌম্য সরকারকে। কিন্তু আজ শূন্য রানে আউট হয়ে দলকে আরও বিপর্যয়ে ঠেলে দেন তিনি। মাত্র ১ বল মোকাবেলা করে ফার্গুসনের দ্বিতীয় শিকার হিসেবে মাঠ ছাড়েন সৌম্য।
ফার্গুসনের শিকার সাব্বির: বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বিরের উপর একটু বেশিই নজর থাকে ভক্তদের। কিন্তু ওপেনারদের ব্যর্থতার দিনে প্রতিরোধ গড়তে পারেননি তিনিও। ব্যক্তিগত ১৬ রানের পর ফার্গুসনের বলে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন সাব্বির।
হতাশ করলেন তামিমও: বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম। কিন্তু ম্যাকলিন পার্কে টাইগার সমর্থকদের হতাশ করলেন তিনিও। হুইলারের বলে ব্রুসির হাতে ক্যাচ দিতে ব্যক্তিগত ১১ রানে প্যাভলিয়নে ফিরেছেন তামিম।
শুরুতেই সাজঘরে ইমরুল: নেপিয়ারে ওপেনিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় ম্যাট হেনরির বলে লুক রঞ্চির হাতে ক্যাচদিয়ে ব্যক্তিগত ০ রানেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।
একাদশে স্থান পেয়েছেন বাজে ফর্মের কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর একাদশে জায়গা হারানো সৌম্য সরকার। অনেক দিন পর তাসকিনের জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন।
এ ছাড়া আছেন তরুণ মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এমবি





