চেলসি ও টটেনহ্যামের সাবেক বস আন্দ্রে ভিয়াস-বোয়াসকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়ান দল জেনিট সেন্ট পিটার্সবার্গ। ইউরোপীয়ান ফুটবলে নিজেদের আসন আরো পাকাপোক্ত করতেই এই নিয়োগ দেয়া হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে ৩৬ বছর বয়সী এই পর্তুগীজ আগামী ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে জেনিটের সাথে চুক্তি স্বাক্ষর করবেন। গত সপ্তাহে ক্লাব থেকে বরখাস্ত ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হবেন ভিয়াস-বোয়াস।
চ্যাম্পিয়নস লিগে শেষ ১৬'র দ্বিতীয় লেগে বরুসিয়ার ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পরের দিনই জেনিটের কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করবেন ভিয়াস-বোয়াস। ম্যাচটিতে অস্থায়ী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সার্গেই সিমাক। প্রথম লেগে রাশিয়ান দলটি ৪-২ গোলে পরাজিত হয়েছিল।
ইউরোপীয়ান ফুটবলে নিজেদের মেলে ধরার লক্ষ্যেই ভিয়াস-বোয়াসের সাথে চুক্তি করতে যাচ্ছে জেনিট। যদিও স্পালেত্তির অধীনে ঘরোয়া লীগে জেনিট নিজেদের সাফল্যের পরিচয় দিয়েছে। তার অধীনে জেনিট দু’টি লিগ শিরোপা ঘরে তোলে। তার নিয়োগের পরপরই ১১ বছরের মধ্যে প্রথমবারের মত রাশিয়ান কাপ জয়ের কৃতিত্ব দেখায় সেন্ট পিটার্সবার্গ। কিন্তু ক্লাবের মালিক গাজপ্রোম চ্যাম্পিয়নস লীগের পারফরমেন্সে স্পালেত্তির ওপর দারুন ক্ষুব্ধ ছিলেন। বড় অর্থের বিনিময়ে বেশ কয়েকজন ভাল মানের খেলোয়াড় নিয়েও ক্লাবের এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিল না মালিকপক্ষ। ব্রাজিলিয়ান তারকা হাল্ক এবং বেলজিয়ামের এ্যাক্সেল উইটসেলকে নিতে ক্লাবের প্রায় ১০০ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে বলে জানা গেছে। রাশিয়ান ফুটবলের ইতিহাসে ট্রান্সফার বাবদ এটাই সবচেয়ে বড় অর্থ ব্যয়। কিন্তু তারপরেও বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে দলের পারফরমেন্স মোটেই আশানুরূপ ছিল না।
চেলসি এবং টটেনহ্যামের হয়ে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ ম্যানেজারের স্বীকৃতি লাভ করা ভিয়াস- বোয়াসের অধীনে এখন জেনিট তাদের সাফল্য ফিরে পায় কিনা সেটাই এখন সংশ্লিষ্ঠদের মূল আকাঙ্খা। কোচ হিসেবে প্রথম তিনি পোর্তোর দায়িত্ব পালন করেছেন। আর দায়িত্ব গ্রহনের প্রথম বছরেই তিনি পর্তুগীজ লীগে পোর্তোকে অপরাজিত শিরোপা এনে দেবার পাশাপাশি পর্তুগীজ কাপ এবং ইউয়েফা ইউরোপা লীগের শিরোপা এনে দেন। মাত্র ৩৩ বছর বয়সে ইউরোপীয়ান প্রতিযোগিতায় কোচ হিসেবে দলকে শিরোপা এনে দেবার রেকর্ড সৃষ্টি করেন। ভিয়াস-বোয়াসকে দলভূক্ত করার মূল কারণ হিসেবে তার কোচিং দক্ষতা ছাড়াও জেনিটের একটি বড় অংশ পর্তুগীজ ভাষাভাষি বলে কাজের ক্ষেত্রেও বেশ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
খেলা
পিটার্সবার্গে ভিয়াস-বোয়াস
চেলসি ও টটেনহ্যামের সাবেক বস আন্দ্রে ভিয়াস-বোয়াসকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়ান দল জেনিট সেন্ট পিটার্সবার্গ। ইউরোপীয়ান ফুটবলে নিজেদের আসন আরো





