ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ফাইনালে যাওয়ার মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজুর রহমান। কারণ আর কিছুই না, হ্যামস্ট্রিংয়ের চোট।
তার বদলে ওই ম্যাচে মাঠে নামেন ট্রেন্ট বোল্ট। তবে দুধের স্বাদ তো ঘোলে মেটে না।শেষ ওভারগুলোতে মুস্তাফিজ যেখানে ব্যাটসম্যানের রাশ টেনে ধরেন সেখানে শেষের দিকে বেশ মার খান বোল্ট। নিজের ৪ ওভারে তিনি রান দিয়েছেন ৩৯। আর শেষ ৫ ওভারে হায়দরাবাদের বোলাররা রান দিয়েছেন ৫৩। যে কারণে মুস্তাফিজের অনুপস্থিতি বোধ হয়েছে প্রকটভাবেই।
এখন বড় প্রশ্ন হলো- রোববারের ফাইনালে কি খেলবেন মুস্তাফিজ? তবে এ বিষয়ে মুস্তাফিজের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তার ভাই মোখলেছুর রহমান অবশ্য জানিয়েছেন রোববারের ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রবল।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, মুস্তাফিজের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, 'ওর সঙ্গে কথা বলে যতটুকু মনে হলো, চোট অতটা গুরুতর নয়। আসলে ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি সানরাইজার্স। দলও খুব করে চায় ওকে ফাইনালে খেলাতে। অবস্থা ভালো হলে ফাইনালে খেলতেও পারে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত নয়।'
এআই





