পবিত্র রমজান মাসে যখন ফিলিস্তিনিরা মশগুল ছিলেন ইবাদতে, তখন ইসরায়েলি সেনারা নির্মমভাবে অত্যাচার চালায় তাদের ওপর।
সময় যত গড়াচ্ছে ইসরায়েলিদের অত্যাচারের মাত্রাও যেন বাড়ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার।
হামলার শঙ্কা নিয়েই ফিলিস্তিনে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান আল আকসা মসজিদও বাঁচতে পারেনি ইসরায়েলিদের হামলা থেকে।
গাজায় পরপর বিমান হামলা চালানো হয়েছে, প্রাণ হারিয়েছে অবুঝ শিশুরাও। রক্তপাত বন্ধের জন্য যখন উদ্বেগ আর আক্ষেপ, তখন বাবর আজম, ড্যারেন স্যামিরাও সংহতি জানালেন ফিলিস্তিনিদের প্রতি।
এক্ষেত্রে সরব পাকিস্তানি ক্রিকেটাররা। অধিনায়ক বাবর আজমসহ বেশ কয়েকজন ক্রিকেটার ফিলিস্তিনের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ড্যারেন স্যামি, আফগানিস্তানের তারকা রশিদ খান, ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানরাও জানিয়েছেন একই আহ্বান। সেই তালিকায় আছেন বাংলাদেশের রুবেল হোসেনও।বিডিক্রিকটাইম
এমবি





