বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে “জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা।
শুক্রবার সকাল ৯টায় ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২ দিন ব্যাপি এ প্রতিযোগিতা শুরু হবে।
তবে বিকেল সাড়ে তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (শিক্ষা) ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম মুশফিকুর রহমান, পিএসসি। এসময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা ওজন শ্রেনীতে প্রায় ৪শতাধিক ছেলে ও মেয়ে অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়।  
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]