ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এবং প্রথম টেস্ট ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলও সেখানে পৌঁছেছে।

রোববার বিকাল চারটার দিকে চট্টগ্রামের শাহ-আমানত বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা। এসময় দু’দলকে বিসিবির স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে ১-১ এ সমতায় আছে দল দুটি। ফলে তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ।

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে সিরিজ শেষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। প্রথম টেস্টটিও অনুষ্ঠিত হবে জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে। ২১ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

প্রথম টেস্ট শেষে ২৬ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। আর সিরিজের ৩০ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা।

জেডআই