বেলা এগারোটা নাগাদ আবার আয়ারল্যান্ড দল বিমান ধরবে সিলেটের। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের বিপক্ষে এবারের সিরিজের সাদা বলের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি-ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু

১৮ মার্চ প্রথম ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৩ মার্চ তৃতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু

২৭ মার্চ প্রথম টি-টোয়েন্টি জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

২৯ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

৩১ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

এমআই