বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। যেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে আইরিশরা। ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে তারা। এখন পর্যন্ত আরো ২০ রান যোগ করলেও নতুন করে কোনো উইকেট হারায়নি আয়ারল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করা আইরিশরা প্রথম ইনিংসে অবশ্য বেশিদূর দৌঁড়াতে পারেনি, একাই ৫ উইকেট নিয়ে তাইজুল ইসলাম তাদের ২১৪ রানে থামান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারালেও মিডল অর্ডারের দৃঢ়তায় স্কোরবের্ডে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। মুশফিকুর রহিম শতক হাঁকান।
১৫৫ রান পেছনে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিব-তাইজুলের স্পিন তোপে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ১৩ রানেই উইকেট হারায় তারা। শেষ বিকেলটা অবশ্য দাঁতে দাঁত চেপে কাটিয়ে দেন পিটার মুর ও হ্যারি টেক্টর। আর কোনো উইকেট ফেলতে দেননি দু’জনে। সকালটাও শুরু তারা শুরু করেছেন একইভাবে। আরো ২০ রান যোগ করেছেন আজ।
এই মুহূর্তে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ৪৭। ১৪৪ বলে ৩৪ রানের জুটি গড়েছেন দু’জনে। টেক্টর ২২ ও পিটার মুর অপরাজিত আছেন ১৫ রানে।
এবিএস





