দলিয় ৩২ রানের মাথায় তামিম ইকবালের উইকেট হারালো বাংলাদেশ দল। এর আগে টসে হেরে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ব্যাটিং করতে নামে। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় খেলা শুরু হয়।
তামিম ইকাবল ব্যাক্তিগত ২৫ বল খেলে ১৯ রান করে পানিঙ্গারার বলে চিগুম্বরার কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে ছিলো ইমরুল কায়েস ১৪ রান করে এবং লিটন দাস ০ রানে।
এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুরতাজা ও জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুমবুরা টস করেন। টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক চিগুমবুরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক),চামু চিবাবা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও মেলকম ওয়ালার।
এআই





